Getting your Trinity Audio player ready...

‘I am not a robot’-কেন এই প্রশ্নের উত্তর দিতে হয় জানেন?

CAPTCHA-এর পুরো কথাটি হল (Completely Automated Public Turing test to tell Computers and Humans Apart)। যাঁরা ইন্টারনেট ব্যবহার করেন, ‘ক্যাপচা’ শব্দের সঙ্গে তাঁরা অবশ্যই পরিচিত। যদি কেউ না জেনে থাকেন, তাঁদের জানতেই হবে।
কোনও সাইট থেকে ছবি ডাউনলোড করতে চাইছেন, অথবা কোনও সাইটে কিছু একটা আবেদন করতে চাইছেন। হঠাৎ করেই কম্পিউটার স্ক্রিনে ফুটে উঠল একাধিক ছবি। এবার আপনাকে সেখান থেকে কোনও একটা পছন্দ করতে হবে বাগান, ব্রিজ অথবা বেসবল কোর্ট অথবা বুলেভার্ড। উত্তর দিতে হবে এই প্রশ্নের, “I am not a Robot.”

উত্তর দেবার এই পুরো পদ্ধতিটি হল, ক্যাপচা (Captcha)। কিন্তু কেন এই পদ্ধতি? এর পিছনের কোন লজিকটি কাজ করে?

CAPTCHA আসলে কী?
CAPTCHA-এর পুরো কথাটি হল (Completely Automated Public Turing test to tell Computers and Humans Apart)। মূলত Human User (মানব ইন্টারনেট ব্যবহারকারী) এবং Automated User (স্বয়ংক্রিয় ব্যটবহারকারী)-দের মধ্যে পার্থক্য করে Capcha।

কীভাবে কাজ করে CAPCHA?

ধরুন, ইন্টারনেটে কোনও একটি কাজ করার চেষ্টা করছেন। এবার নির্দিষ্ট ওয়েবসাইট বোঝার চেষ্টা করবে আপনি সঠিক ব্যবহারকারী কিনা। অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে যে কাজটি হচ্ছে, সেটা সত্যিই কি কোনও মানুষ ব্যবহার করছে নাকি কোনও রোবোটিক বা মেশিন ব্যবহার করছে সেটা চিনে নেয় ‘ক্যাপচা’।

ক্যাপচায় বিভিন্ন ধরণের এমনভাবে কয়েকটা ছবি অথবা বিভিন্ন অক্ষর দেওয়া থাকে। সেগুলি সাধারণভাবে রোবট বা মেশিন বুঝে উঠতে পারে না। ফলে সেগুলি দেখে ক্যাপচা কোডের মাধ্যমে কোনও ওয়েবসাইট বুঝতে পারে যে ব্যবহারকারী মানব কেউ নাকি রোবট।

CAPTCHA-র কাজগুলি কী কী?
এক, ব্লগ ও ফোরামগুলিতে স্প্যাম কমেন্ট ঠেকানো।
দুই, অবৈধ অ্যাকাউন্ট তৈরি আটকান এবং পোলের যথার্থতা বজায় রাখার মতো গুরুত্বপূর্ণ কাজে ক্যাপচা ব্যবহার করা হয়।

I am not a Robot লেখা কেন আসে?
এই প্রসঙ্গে বলার আগে ক্যাপচা সংক্রান্ত আরও কয়েকটি বিষয় নিয়ে জানা প্রয়োজন। এই মুহূর্তে Captcha তৈরির জন্য বিশ্বের সবথেকে অত্যাধুনিক প্রযুক্তি রয়েছে Google এর। কিন্তু এখানে একটি জটিল সমস্যা তৈরি হয়েছিলো। ২০১৪ সালে গুগল দেখে সবথেকে জটিল যে ক্যাপচাগুলি ছিল সেগুলির মধ্যে তাদের মেশিন লার্নিং অ্যালগোরিদম বা (MLA) ৯৯.৮ শতাংশ সফল। কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে তা সমস্যা তৈরি হচ্ছিল। সাধারণ মানুষের মধ্যে মাত্র ৩৩ শতাংশ সঠিকভাবে তা সম্পন্ন করতে পেরেছিল। তাই গুগল-এর তরফে একটি নতুন পদ্ধতি চালু করা হয়। নাম দেওয়া হয় No-Captcha / Re-Captcha।